মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুহুল ইসলাম সাদী

শহীদ রুহুল ইসলাম সাদীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীর এই কর্মকর্তা পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে দেশে আসেন। রাজবাড়ীর পাংশা থানার সন্তান রুহুল ইসলাম, পাংশা থানার মুজিব বাহিনী প্রধান আবদুল মতিন মিয়ার সঙ্গে স্বাধীনতাযুদ্ধের নেতৃত্ব দেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে, গ্রামের বাড়িতে, শহীদ স্মৃতি সংঘ ও পাঠাগারে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

কালী কৃষ্ণ মজুমদার

অবিভক্ত ত্রিপুরা জেলার ব্রিটিশবিরোধী ভারত ছাড় আন্দোলনের সংগঠক ও বিশিষ্ট নাট্যশিল্পী এবং চিকিৎসক ডা. কালী কৃষ্ণ মজুমদারের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। ১৯৮৯ সালের এদিনে ৭৮ বয়সে তিনি চাঁদপুর শহরে পরলোকগমন করেন। এ উপল‌ক্ষে রাজধানীর শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দির ও চাঁদপুর শহরের কুমিল্লা রোডের কালীবাড়ীতে প্রার্থনা সভা এবং দুস্থদের ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

দীপঙ্কর ঘোষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দীপঙ্কর ঘোষ অনীকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

আব্দুর রশিদ খান

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের বিশিষ্ট সমাজসেক ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে তার পরিবার। বিজ্ঞপ্তি।