মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাদুজ্জামান
সাবেক সাংসদ ও মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। এতে উপস্থিত থাকতে তাঁর শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
আনোয়ারা বেগম
নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগমের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে বাদ জুমা গ্রামের চারটি মসজিদ ও একটি মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।