মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ মাহফুজউল্লাহ্
কবি মোহাম্মদ মাহফুজউল্লাহ্র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ ডিসেম্বর। এ উপলক্ষে রাজধানীর মিরপুরে তাঁর বাসভবনে বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কবি মাহফুজউল্লাহ্ ১৯৭৭ সালে বাংলা একাডেমি, ২০০৭ সালে একুশে পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নজরুল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।
হাসানুল হক
নরসিংদী জেলার পলাশ থানা আওযামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ তাঁর বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল চারটায় ঘোড়াশাল ডাকঘর কার্যালয়ের সামনে স্মরণসভা এবং সব ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সব অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।