মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ সুলতান
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের শিশুদের জন্য মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়েছে। এ ছাড়া গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় ছাত্রদল সকালে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি এবং কাল ফ্রন্টের অফিসে আলোচনা সভা আয়োজন করেছে। বিজ্ঞপ্তি

বিচারপতি কে এম সোবহান
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে এম সোবহানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৩১ ডিসেম্বর। তাঁর রুহের মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দিনটি পারিবারিকভাবে পালন করা হবে।
গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন বিচারপতি কে এম সোবহান। বিজ্ঞপ্তি।