মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নুরুল হক সরকার

শরিয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বাহেড্যা গ্রামের মো. নুরুল হক সরকারের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ও তাঁর ছেলে প্রথম আলোর সিনিয়র সহ-সম্পাদক আবদুস সালাম সরকারের ঢাকার কদমতলী থানার পূর্ব দনিয়ায় জিয়া সরণির বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এতে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আ ম ম লিয়াকত আলী

মুক্তিযোদ্ধা আ ম ম লিয়াকত আলীর (আজাদ) ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাইতুস সালাম মসজিদ ও মাদ্রাসায় এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের করালিয়া গ্রামে কোরআনখানি, দোয়া, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

পূর্ণিমা রানী সাহা

শরীয়তপুর সদর উপজেলার মনোহরবাজারের বাসিন্দা পূর্ণিমা রানী সাহার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের উপপরিচালক (অর্থ ও হিসাব) উত্তম কুমার পালের শাশুড়ি। বিজ্ঞপ্তি। 

এ এইচ এস আতাউল করিম

সাবেক কূটনীতিক ও পররাষ্ট্রসচিব এ এইচ এস আতাউল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।