মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কফিলউদ্দিন মাহমুদ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অর্থ সচিব কফিলউদ্দিন মাহমুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৭ জানুয়ারি। এ উপলক্ষে আজ কুমিল্লায় তাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
কফিলউদ্দিন মাহমুদ ১৯৫০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। স্বাধীনতার পর তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।