মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হাসেম
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবুল হাসেমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আবুল হাসেম সিংহখালী গ্রামে নিজের জমিতে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ডাকঘর প্রতিষ্ঠা করেন। তিনি পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও বাগেরহাট জেলায় শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন। বিজ্ঞপ্তি।
মানিক চৌধুরী
কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। মানিক চৌধুরী ছিলেন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। তিনি সিলেটের শেরপুর-সাদিপুরের যুদ্ধ পরিচালনা করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর হবিগঞ্জ শহরের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।