মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. মেসবাহুল হক
মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ আ ম মেসবাহুল হকের আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ‘মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদ’ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মরহুমের শহরের হাসপাতাল রোডের বাসভবন হক মঞ্জিলে সকালে কোরআনখানি ও দোয়া মাহফিল, বাদ আসর মিলাদ মাহফিল, সকাল ১০টায় শহীদ সাটু হলে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলিয়া মাদ্রাসায় হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা এবং বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত।