মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোয়ারা বেগম
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর স্ত্রী মনোয়ারা বেগমের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।
জুলহাস উদ্দিন আহমেদ
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের শাঁখারীবাজার গ্রামের বাসিন্দা ও সাবেক যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন আহমেদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী ফরিদা আহমেদ। বিজ্ঞপ্তি।