মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি এ রশীদ
ভাষাসৈনিক ডি এ রশীদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। তিনি বিভিন্ন সময়ে ডি এ রশীদ দৈনিক সংবাদ ও অধুনালুপ্ত সাপ্তাহিক পূর্বদেশ-এর চিফ রিপোর্টার এবং বিজেএমসির অধীন বিভিন্ন পাটকলে দায়িত্বপূর্ণ পদে চাকরি করেন। ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ দিবস উদ্যাপনকালে তিনি কারারুদ্ধ হন। ১৯৫৬ সালে তাঁর সম্পাদনায় একুশের সংকলন প্রকাশিত হয়, যা একুশের দ্বিতীয় সংকলন হিসেবে পরিচিত। বিজ্ঞপ্তি।