মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবানী শংকর বিশ্বাস
তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ভবানী শংকর বিশ্বাসের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরে তাঁর বাসভবনে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
বেগম কামরুন নাহার
রাজধানীর আরামবাগের বাসিন্দা বেগম কামরুন নাহারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর বাসভবনে পবিত্র কোরআন তিলাওয়াত এবং মতিঝিল ঝিলপাড় জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। বেগম কামরুন নাহার ক্রীড়া সাংবাদিক রানা হাসানের মা। বিজ্ঞপ্তি।