মৃত্যুবার্ষিকী
পথিক সাহা
সাংবাদিক পথিক সাহার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি। এ উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়া-গাঙ্গুলীনগর গ্রামের বাড়িতে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে তাঁর পরিবার ও ‘সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ’। এসব কর্মসূচিতে অংশ নিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। চাকরি জীবনে সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি ছিলেন। বিজ্ঞপ্তি।
শাহানা আখতার ইরানী
মাগুরার প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা শাহানা আখতার ইরানীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি, শুক্রবার। এ উপলক্ষে আজ জেলা শহরের হাসপাতাল পাড়ায় শাহানা আখতারের বাড়িতে কোরআনখানি এবং আসরের নামাজের পর মসজিদ ও এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শাহানা আখতার মাগুরা থেকে প্রকাশিত দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান শরাফত হোসেনের স্ত্রী। বিজ্ঞপ্তি।