মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোসাম্মৎ ফজিলাতুন নেসা
মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সহধর্মিণী মোসাম্মৎ ফজিলাতুননেসার (৬৫) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যকোর্টগাঁওয়ের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফজিলাতুননেসার বড় ছেলে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র। দোয়া ও মিলাদ মাহফিলে আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি
মেজবাহ্ উদ্দিন আহম্মেদ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুর্বাটী গ্রামের বাসিন্দা মেজবাহ্ উদ্দিন আহম্মেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের তাঁর রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
এম মাসুদুর রহমান খান
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এম মাসুদুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর নিজের গড়া প্রতিষ্ঠান মার্কস গ্রুপে এবং গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুরে বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবার এবং মার্কস গ্রুপের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।