মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরদার আশরাফউদ্দিন
লোকসংগীত ও ভাববৈঠকি গানের শিল্পী সরদার আশরাফউদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এ উপলক্ষে সকালে রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ ও বাদ আসর ব্লক এফ ৪/৯ জয়েন্ট কোয়ার্টার মোহাম্মদপুরের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শিল্পীর স্মরণে ১১ ফেব্রুয়ারি নবাবগঞ্জ উপজেলার সরদার আমীর আলী চিশতির দরগাহ শরিফে রাতব্যাপী ভাববৈঠকি গানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।