মৃত্যুবার্ষিকী
খালেদা আখতার বানু
আবুজর গিফারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গবেষক অধ্যাপক খালেদা আখতার বানুর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। মৃত্যুবার্ষিকীতে শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনকে দোয়া করার জন্য মরহুমের ছেলে ও মেয়ে অনুরোধ জানিয়েছেন। খালেদা আখতার বানু সাবেক সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আবদুল মান্নানের সহধর্মিণী। বিজ্ঞপ্তি
বদিউল আলম
মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও আইনজীবী বদিউল আলমের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহসভাপতি ও ১৯৮১ সালে সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। বদিউল আলম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থার আজীবন সদস্য ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ‘অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।