মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতিফ সিদ্দিকী
সাংবাদিক, সাহিত্যিক, প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও শিশু সংগঠক লতিফ সিদ্দিকীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বিকেলে মানিকগঞ্জ শহরে স্থানীয় পরিবেশবাদী সংগঠন স্যাকের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে লতিফ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন। লতিফ সিদ্দিকী প্রথম আলোর মফস্বল সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ভোরের কাগজ ও সংবাদ-এ কাজ করেছেন। তিনি রোদ্দুর নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। জনৈক হরিদাস পালের নিজের কথা লতিফ সিদ্দিকীর পাঠকসমাদৃত উপন্যাস। মানিকগঞ্জ প্রতিনিধি

এম এ খালেক
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ খালেকের সপ্তম মৃত্যুবার্ষিকী ছিল ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামীকাল ১২ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা মরহুমের সিলেটের বাসভবন-সংলগ্ন কাজলশাহ পিডিবি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

তওফিক আজিজ খান
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সাবেক নির্বাহী সম্পাদক, ক্রীড়া লেখক ও জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার তওফিক আজিজ খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের পরিবারের সদস্যরা সবার কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেছেন। তওফিক আজিজ খান ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তান অবজারভার-এর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯০ সালে প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ডেইলি স্টার পত্রিকায় কাজ শুরু করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পত্রিকায় কাজ করেছেন। বিজ্ঞপ্তি।

এ এইচ এম আহসান উল্লাহ
বিশিষ্ট নিউরোসার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক এ এইচ এম আহসান উল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোক্তা পরিচালক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।