মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো ইউনুছ শিকদার
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সাবেক অধ্যক্ষ মো. ইউনুছ শিকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আহমেদুর রহমান আজমী
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মাওলানা আহমেদুর রহমান আজমীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত তাঁর ইছাখালীর বাড়ির সামনে নূর মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাওলানা আহমেদুর রহমান আজমী কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।