মৃত্যুবার্ষিকী
আলিউল ইসলাম
এলিস মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা আলিউল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে তাঁর নিজ কর্মস্থলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলিউল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক ছিলেন।
এ ছাড়া তিনি জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার ও আবাহনী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। বিজ্ঞপ্তি।
হাবিবুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. হাবিবুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
চৈতি রায়
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী চৈতি রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৮ ফেব্রুয়ারি। সে ভিকারুননিসা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। চৈতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়ের জ্যেষ্ঠ কন্যা। এ উপলক্ষে রাজধানীর রাজারবাগ কালীমন্দির-সংলগ্ন মহাশ্মশানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।