মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ ন ম আবদুল মান্নান খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও আল-কুদ্স কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আ ন ম আবদুল মান্নান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে ‘অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খান স্মৃতি সংসদ’-এর উদ্যোগে মরহুমের শ্যামলীর বাড়িতে কোরআনখানি, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কাল শুক্রবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘আল-কুদ্স ও ফিলিস্তিনের মুক্তি: বর্তমান প্রতিবন্ধকতাসমূহ’ শীর্ষক সেমিনার ও মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  বিজ্ঞপ্তি।

মো. লুৎফর রহমান

চট্টগ্রামের নিবাসী সাবেক জ্যেষ্ঠ আয়কর উপদেষ্টা মো. লুৎফর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. ইসমাইল

খাদ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. ইসমাইলের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে কাল শুক্রবার বাদ আসর তাঁর বাসভবনে (২২৬/৩, ব্লক-এ, খিলগাঁও, ঢাকা) কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।