মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সামাদ
জামালপুরের সাবেক সাংসদ আবদুস সামাদের মৃত্যুবার্ষিকী আজ ১৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে তাঁর আত্মজীবনী আবদুস সামাদ-এর স্মৃতিতে স্বাধীনতার পূর্বাপর ও প্রাসঙ্গিক ভাবনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। আলোচনায় অংশ নেবেন ভাষাসৈনিক ডা. মির্জা মাজহারুল ইসলাম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান খান। বিজ্ঞপ্তি।