মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে এমসামসুজ্জোহা

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ এ কে এম সামসুজ্জোহার ২৯তম মৃত্যুবার্ষিকী আজ।। এ উপলক্ষে মরহুমের বাসভবন নারায়ণগঞ্জ শহরের হিরামহলে বাদ আসর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হন। তাঁর বাবা মরহুম খান সাহেব ওসমান আলী ১৯৫৪ সালের জাতীয় নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।

কাজী আকরাম হোসেন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, ক্ষেতমজুর আন্দোলনের পথিকৃৎ মুক্তিযোদ্ধা কাজী আকরাম হোসেনের ষোড়শ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুল রকিব কাজমী

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল রকিব কাজমীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে শহরের পাগলামিয়া সড়কের একটি গণমিলনায়তনে কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং দুপুরে ভোজের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ফেনী অফিস