মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলোয়ার হোসেন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাওলাদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ একুশে ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের ছেলে মাসিক মদীনার পয়গাম সম্পাদক শহিদুল ইসলাম সবার দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।

হরিপদ পোদ্দার
ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা হরিপদ পোদ্দারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২১ ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে আজ দুপুরে তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী গ্রামে পারিবারিক মন্দির, ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন এবং শহরের শোভারামপুরে শিবাজী নিকেতনে প্রার্থনা ও স্বজন ভোজনের আয়োজন করা হয়েছে। হরিপদ পোদ্দার ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিজয় পোদ্দারের বাবা। ফরিদপুর অফিস।