মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আহসান
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক কর্মকর্তা মো. আলী আহসানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ জুমা সিদ্ধেশ্বরী মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজের মেজ ভাই। বিজ্ঞপ্তি।
হায়দার আলী চৌধুরী
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরীর বাবা হায়দার আলী চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে গ্রামের চৌধুরী বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।