মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মুশতাক
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও এশিয়ান টেলিভিশন সার্ভিসেসের বার্তা বিভাগের সাবেক পরিচালক মো. মুশতাকের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের পরিবারের সদস্যদের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল ও মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের শান্তি কামনায় দোয়া করার জন্য সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রোজী বেগম
সংযুক্ত মহিলা পরিষদের সভাপতি রোজী বেগমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর নিজ বাড়িতে স্মরণ অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং রাজধানীর নাজিম উদ্দিন রোডে হাজী মিয়া সর্দার দারুল উলুম মাদ্রাসার এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সংযুক্ত মহিলা পরিষদ ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু কর্মসূচির আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।