মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছৈয়দ উদ্দিন ফারাস
নেত্রকোনার মদনপুরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ছৈয়দ উদ্দিন ফারাসের নবম মৃত্যুবার্ষিকী আজ ৩ মার্চ। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর মদনপুর শাহ সুলতান জামে মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। ছৈয়দ উদ্দিন ফারাস প্রথম আলোর সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন) জাবেদ সুলতানের বাবা। বিজ্ঞপ্তি।
মো. নুরুল ইসলাম
গাজীপুর জেলার কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ ইংরেজি শিক্ষক মো. নুরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ছাত্র ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।