মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. নূরউন নবী
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচারক অধ্যাপক মো. নূরউন নবীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৭ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রখ্যাত মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ নূরউন নবী চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।
মনোয়ারা বেগম
মনোয়ারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ মার্চ। এ উপলক্ষে আজ তাঁর ঢাকার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মনোয়ারা বেগমের আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য আত্মীয়স্বজন ও দেশবাসীর প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মনোয়ারা বেগম ঢাকার কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ খানের স্ত্রী। বিজ্ঞপ্তি।