মৃত্যুবার্ষিকী
আলেফ উদ্দিন
রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলেফ উদ্দিনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়ায় মরহুমের গ্রামের বাড়িতে সকাল ১০টায় পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। মরহুম আলেফ উদ্দিন প্রথম আলোর রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেনের বাবা। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শামসুর রহমান
পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ, বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।
কবীর আহমেদ আনসারী
সাপ্তাহিক ব্রাহ্মণবাড়িয়া ফিচার পত্রিকার সাবেক সম্পাদক কবীর আহমেদ আনসারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে আজ বাদ মাগরিব রাজধানীর সেগুনবাগিচায় মরহুমের বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।