মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী গোলাম মাহবুব
১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী গোলাম মাহবুবের ১০ম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। পারিবারিক সূত্র জানায়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীর লাখেরাজ কসবা এলাকায় মরহুমের নিজ বাড়িতে পবিত্র কোরআনখানি, কাঙালিভোজ, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকার ধানমন্ডিতে এবং ভাষাসৈনিক মিউজিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
খান সাহেব এম ওসমান আলী
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ভাষাসৈনিক খান সাহেব এম ওসমান আলীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়ায় বাইতুল আমান বাসভবনে এবং কুমিল্লার দাউদকান্দিতে তাঁর প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া হাইস্কুলে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল, কাঙালিভোজ, বস্ত্র বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদ জোহর মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার। বিজ্ঞপ্তি।
সাজাহান খন্দকার
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও ধারাভাষ্যকার সাজাহান খন্দকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও এতিম শিশুদের ভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনায় তাঁর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী ও বন্ধুবান্ধবদের দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মনীন্দ্রনাথ গোস্বামী
বিশিষ্ট আয়ুর্বেদশাস্ত্রী, হস্তরেখাবিদ মনীন্দ্রনাথ গোস্বামীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলার পুখরিয়া গ্রামের বাড়িতে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভক্ত, শিষ্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য তাঁর ছেলে নির্মল চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।