মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামছূল হক
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সুবেদার শামছূল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বলিবাড়ি গ্রামে পবিত্র কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ করেছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।
সাকিফ জুহায়ের
মো. সাকিফ জুহায়ের অর্ণবের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ মার্চ। ঢাকার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ২০১৩ সালের এই দিনে মারা যায় সাকিফ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম ও ঢাকার পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের মোহাম্মদীয়া দারুল উলুম জামে মসজিদে বাদ আসর বিশেষ মোনাজাত করা হবে। সাকিফ দৈনিক খোলা কাগজ-এর নগর সম্পাদক সাকির আহমদের ছেলে। বিজ্ঞপ্তি।