মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হেকিম চৌধুরী
সাবেক সাংসদ ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য আবদুল হেকিম চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ মার্চ। এ উপলক্ষে
মরহুম আবদুল হেকিম চৌধুরী স্মৃতি পরিষদ আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে স্মরণসভার আয়োজন করেছে।
এ ছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার বাদ জুমা উপজেলার ধরমপাশা গ্রামের জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

শফি–উল আলম
মুক্তিযুদ্ধের সংগঠক রাজনীতিবিদ শফি-উল আলমের দশম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে চট্টগ্রাম নগরের ভিআইপি টাওয়ারে মরহুমের নিজ বাসায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শফি-উল আলম মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। মুক্তিযুদ্ধের দিনগুলি নিয়ে তিনি সেই সে সময় আনন্দে বেদনায় এবং দুঃস্বপ্নের নরকে: ডালিম হোটেল নামে দুটি বই লিখেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম