মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ. জলিল বিশ্বাস
শহীদ আ. জলিল বিশ্বাসের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে নিজ বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার হাইস্কুল রোডে এক কাঙালিভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আ. জলিল ১৯৭১ সালে ঢাকার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। ২৫ মার্চ দিবাগত গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে তিনি শহীদ হন। বিজ্ঞপ্তি।
আফছার উদ্দিন শেখ
পারিজাত প্রকাশনীর স্বত্বাধিকারী শওকত হোসেন লিটুর বাবা আফছার উদ্দিন শেখের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে তাঁর ঢাকার ফরাশগঞ্জের বাসভবনে আজ বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।