মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এন এ এম জাহাঙ্গীর
শহীদ ডা. লে. কর্নেল এন এ এম জাহাঙ্গীরের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ। এ উপলক্ষে আজ ওই সেনানিবাসের ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ১ এপ্রিল তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার থানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুল খালেক মিয়া
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের বাসিন্দা কে বি এম আবদুল খালেক মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ। এ উপলক্ষে আজ বাদ আসর বাতাকান্দিতে তাঁর ছেলের বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।