মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ লুৎফর রহমান
সাহিত্যিক ডা. মোহাম্মদ লুৎফর রহমানের ৮০তম মৃত্যুবার্ষিকী কাল ৩১ মার্চ। এ উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ডা. লুৎফর রহমান একাডেমী এবং খুলনার খালিশপুরে লুৎফর রহমান একাডেমী ক্যাম্পাসে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। ডা. লুৎফর রহমানের প্রকাশিত ১৮টি গ্রন্থের মধ্যে উন্নত জীবন, উচ্চ জীবন, ধর্মজীবন, পথহারা, মহৎ জীবন উল্লেখযোগ্য। তিনি সমাজের অসহায় নারীদের জন্য ১৯২২ সালে কলকাতায় ‘নারীতীর্থ’ নামে একটি পুনর্বাসনকেন্দ্র চালু করেন। বিজ্ঞপ্তি।

হোসনে আরা
প্রখ্যাত ছড়াকার হোসনে আরার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মার্চ, বৃহস্পতিবার। পঞ্চাশের দশকে স্কুল পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত ‘সফদার ডাক্তার/ মাথাভরা টাক তার’ ছড়ার জন্য সুপরিচিত হোসনে আরা ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন ও পরে ভাষা আন্দোলনে অংশ নেন। এ জন্য তিনি কারাবরণও করেন। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তনের পরপরই তিনি শিশুসাহিত্যের জন্য পুরস্কৃত হন। হোসনে আরা শিশু একাডেমি পুরস্কারও পান। তিনি প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও শিশু সংগঠক মোহাম্মদ মোদাব্বেরের স্ত্রী। হোসনে আরার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

নুরুন নাহার ফয়জুন নেসা
শিক্ষাবিদ, জাতীয় বেতন কমিশনের প্রথম মহিলা সদস্য, রোকেয়া হলের সাবেক প্রভোস্ট নুরুন নাহার ফয়জুন নেসার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মার্চ। এ উপলক্ষে আগামী ২ এপ্রিল বিকেল সাড়ে চারটায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিংট-—এ তাঁর জীবন ও কর্মের ওপর আলোকপাত করবেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। বিজ্ঞপ্তি।

অমরেন্দ্র নাথ
শাহজাদপুরের সংবাদপত্র ব্যবসায়ী প্রয়াত অমরেন্দ্র নাথ সাহার ২০তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মার্চ। এ উপলক্ষে পারিবারিকভাবে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অমরেন্দ্র নাথ সাহা প্রথম আলোর শাহজাদপুরের এজেন্ট সন্তোষ কুমার সাহার বাবা। বিজ্ঞপ্তি।