মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুব আলী খান
নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট মঙ্গলবার।
মাহবুব আলী খান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং গ্রামের বাড়ি সিলেটের বিরামহীমপুরে দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মরহুমের ঢাকার ধানমন্ডির বাসভবনে পবিত্র কোরআন খতম, দোয়া ও এতিমদের জন্য ইফতারের আয়োজন এবং দেশের বাইরে লন্ডনে মাহবুব আলী খান স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুমের জীবনের ওপর আলোচনা সভা ও তারেক রহমানের বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. আবুল হোসেন
টিকাটুলী ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন হিরুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আসর মরহুমের বাসভবনে (৪১/৬, হাটখোলা রোড, টিকাটুলী) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয় স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।