মৃত্যুবার্ষিকী
এ কে এম সিদ্দিকুর রহমান
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সিদ্দিকুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল। এ উপলক্ষে রাজধানীর আদাবরে তাঁর ছেলের বাসায় এক মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নুরুল ইসলাম জাহিদ
বিশিষ্ট ভাওয়াইয়া গায়ক, গীতিকার, সুরকার ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জাহিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে কুড়িগ্রাম হাসপাতাল রোডে তাঁর নিজ বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভাওয়াইয়া একাডেমি কুড়িগ্রাম শাখার উদ্যোগে দুর্গাপুরে দিনব্যাপী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, রংপুর ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী নুরুল ইসলাম জাহিদ সাড়ে তিন হাজারের বেশি গান লিখেছেন। বিজ্ঞপ্তি।
তামান্না রহমান
প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল। গত বছরের এই দিনে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান সেসনা-১৫২ দুর্ঘটনায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ২২ বছর। এককভাবে বিমান চালানো শুরুর মাত্র এক দিন পর তাঁর মৃত্যু হয়। বিজ্ঞপ্তি।