মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাহারুল ইসলাম
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মোজাহারুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। ২০০৯ সালের এই দিনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে খুলনার নিরালায় মরহুমের ভাই মোহাম্মদ মাজহারুল হান্নানের বাসভবনে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিবছরের মতো এবারও মে মাসের প্রথম সপ্তাহে খুলনায় মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।

আতহার আলী
বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা আতহার আলী মল্লিক বীর বিক্রমের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার তাঁর গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি ১৯৭১ সালের এই দিনে রংপুর জেলার তিস্তা ব্রিজ এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। বরিশাল অফিস

শীলা আফরোজ
সাংবাদিক শীলা আফরোজের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষে আগামী শুক্রবার চাঁদপুরের বদরপুরে তাঁর শ্বশুরবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তাঁর স্বামী কালেরকণ্ঠ পত্রিকার ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। বিজ্ঞপ্তি।