মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হোসেন

বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসেনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ৭ এপ্রিল। এ উপলক্ষে আজ বাদ জোহর রাজধানীর মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে ও পাশের এতিমখানায় মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কর্মজীবনে মোহাম্মদ হোসেন আজাদ, সংগ্রাম, গণকণ্ঠ, জনপথসহ বিভিন্ন সংবাদপত্রে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বিএফইউজের সহসভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।