মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিউদ্দিন আহমেদ

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ভাষাসৈনিক মহিউদ্দিন আহমেদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১২ এপ্রিল। এ উপলক্ষে ঢাকায় মঠবাড়িয়া কল্যাণ সমিতির নেতারা সকাল ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে ফাতিহা পাঠ করবেন। বিকেলে ধানমন্ডির বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ, মহিউদ্দিন আহমেদ মহিলা মহাবিদ্যালয় ও উপজেলার গুলিসাখালী গ্রামে তাঁর বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।