মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক তোহা খান

সাংবাদিক-সাহিত্যিক মোহাম্মদ তোহা খানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের পরিবারের সদস্যদের পক্ষ থেকে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে। কলকাতার দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে মোহাম্মদ তোহা খানের সাংবাদিকতা জীবনের শুরু। এরপর তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক গণকণ্ঠ ও দৈনিক সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। বিজ্ঞপ্তি।

শহীদ শামসুদ্দীন আহমেদ

শহীদ শামসুদ্দীন আহমেদের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে রাজশাহী সদরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে সংগ্রাম কমিটির সভায় যোগ দিতে গিয়ে পাকিস্তানি সেনাদের হাতে তিনি আটক হন। ১৯৭২ সালের ২৭ মার্চ শামসুদ্দীন আহমেদ পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হয়েছেন বলে বাংলাদেশ সরকারের গেজেটে প্রকাশ করা হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামে। শামসুদ্দীন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

সইফ-উদ-দাহা

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড সইফ-উদ-দাহার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে সকাল নয়টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। বাংলাদেশে ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং বিপ্লবী রাজনীতির অন্যতম পরিচিত নেতা ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।

এস এম হেদায়েত

জনপ্রিয়অনেক গানের গীতিকার এস এম হেদায়েতের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে নরসিংদীর স্টেশন রোডের দেওয়ান বাড়ি ও নাঙ্গলকোটের হেসাখাল বাজারে তাঁর নামে গঠিত ফাউন্ডেশনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে বাংলাদেশ গীতিকবি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এস এম হেদায়েতের লেখা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে আছে, ‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘মাঝি নাও ছাইড়া দে’ ইত্যাদি। বিজ্ঞপ্তি।

তানভীর আহমেদ

রাজধানীর শ্যামলীর বাসিন্দা তানভীর আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৫ এপ্রিল। এ উপলক্ষে শ্যামলী এসওএস শিশুপল্লি জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তানভীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব বশীর আহমেদের ছেলে। বিজ্ঞপ্তি।