মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকির রেখা বেগম

ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের ছোট বোন ফকির রেখা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে বাদ আসর খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এ কে শামসুদ্দিন

সাবেক সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা এ কে শামসুদ্দিনের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে রাজধানীর ফকিরাপুলে তাঁর পারিবারিক বাসভবনে সকালে কোরআনখানি ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর হাতে তিনি শহীদ হন। বিজ্ঞপ্তি।

ইলিয়াস আহমেদ চৌধুরী

সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ার নিজ গ্রামে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।