মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসরীন হক
নারী আন্দোলন ও মানবাধিকারকর্মী, নারী পক্ষের সাবেক সদস্য নাসরীন হকের ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২৪ এপ্রিল। এ উপলক্ষে সকাল আটটায় গাজীপুরের পশ্চিম বাউপাড়া গ্রামে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়া তাঁর স্মরণে সন্ধ্যায় ঢাকায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘রয়েছো আকাশ জুড়ে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাসরীন হকের কর্মময় জীবন, আন্দোলন ও তাঁর স্বপ্নগুলো নিয়ে কবিতা, গান, নাচ ও একক অভিনয় থাকবে অনুষ্ঠানে। বিজ্ঞপ্তি।