মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরাফত বানু
বিশিষ্ট সমাজসেবিকা শরাফত বানুর দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ২৫ এপ্রিল। এ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ (বটখিল) গ্রামে তাঁর নিজ বাড়িতে পবিত্র কোরআনখানি ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আত্মীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। তিনি এসএ পরিবহন (প্রা.) লি. ও এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের মা। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ নূরুল হক
সাবেক অর্থ উপদেষ্টা মোহাম্মদ নূরুল হকের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ এপ্রিল। এ উপলক্ষে কুমিল্লার পয়ালগাছায় ধর্মীয় অনুষ্ঠানসহ স্মরণসভার আয়োজন করা হয়েছে। নূরুল হকের আত্মার শান্তি কামনায় আত্মীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।