মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুস সাবাহ নাজু
নাজমুস সাবাহ নাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ এপ্রিল। এ উপলক্ষে তাঁর বাবার বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। তিনি দৈনিক জনকণ্ঠপত্রিকার সহসম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের স্ত্রী এবং দিনাজপুরের পার্বতীপুরের ছয়ঘরিয়া গ্রামের মিজানুর রহমান ও সাবিরা সুলতানার কনিষ্ঠ মেয়ে। বিজ্ঞপ্তি।
মো. মনিরুলহক
মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ এপ্রিল। এ উপলক্ষে গাংনী কবরস্থানে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।