মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজ উদ্দিন আহমেদ
বিশিষ্ট শিল্পপতি এলিট পেইন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা পর্ষদের সদস্য সিরাজ উদ্দিন আহমেদের ৩১তম মৃত্যুবাষিকী আজ ১ মে। এ উপলক্ষে আজ রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে এবং চট্টগ্রামে কোরআনখানি ও জিয়াফতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

খুরশিদা বেগম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বড়নগরের খুরশিদা বেগমের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে তাঁর বাসভবনে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খুরশিদা বেগম মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মাঠ সংগঠক মরহুম গোলাম কবির ভূইয়ার স্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা গোলাম কাদিরের মা। বিজ্ঞপ্তি।

আব্দুল মান্নান সিদ্দিকী
মেজর জেনারেল (অব.) আব্দুল মান্নান সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২ মে। তিনি সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। পরে তিনি সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চাকরি শেষে তিনি ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি

আবদুল হাই মিলন
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক আবদুল হাই মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামে নিজ বাড়িতে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। ফেনী অফিস

তুষার গুহ
চট্টগ্রামের ফ্রিল্যান্স ফটোসাংবাদিক ও শহরের স্টুডিও তুষারের স্বত্বাধিকারী তুষার গুহের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নিয়মিত আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। বিজ্ঞপ্তি।