মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম তাহেরউদ্দিন
জনতা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কবি এম তাহেরউদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ মে। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ উন্নয়ন পরিষদ, ঢাকা স্কুল অব ইকোনমিকস এবং প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাহেরউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর পরিবারের উদ্যোগে পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এ কে এম আজহার উদ্দিন
ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও শিশু সংগঠক এ কে এম আজহার উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ মে। এ উপলক্ষে রাজধানীর বেইলি রোডে তাঁর মেজো ছেলের বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।