মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফলাতুন
বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আফলাতুনের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। এ উপলক্ষে আজ উত্তর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে আসরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বনামে ও মানিক চৌধুরী ছদ্মনামে সাহিত্যচর্চা করতেন আফলাতুন। তিনি দৈনিক ইত্তেহাদ, পাকিস্তান অবজারভার, ইত্তেফাক ও মাসিক সমকাল-এ সহসম্পাদক হিসেবে কাজ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি দৈনিক বাংলার ফিচার সম্পাদক ও শিশু-কিশোরদের পাতা ‘সাত ভাই-চম্পা’র সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তি।
তোফায়েল আহমেদ
তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ ১৪ মে শনিবার বিকেল সাড়ে চারটায় ওই কলেজের শিক্ষক পরিষদ এবং অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ও কর্মচারীদের উদ্যোগে কলেজ মিলনায়তনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।