মৃত্যুবার্ষিকী
আমিনা মশিয়ুর
সাবেক মন্ত্রী মশিয়ুর রহমানের স্ত্রী আমিনা মশিয়ুরের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৬ আগস্ট। এ উপলক্ষে বাদ আসর মরহুমার গ্রামের বাড়ি নীলফামারীর সুন্দরখাতা ও ডিমলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আমিনা মশিয়ুর ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) প্রথম মহিলাবিষয়ক সচিব ছিলেন। বিজ্ঞপ্তি।
হাসান ইকবাল
দৈনিক ইত্তেফাক-এর সাবেক সহকারী সম্পাদক ভাষাসৈনিক হাসান ইকবালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার তাঁর বাসভবনসংলগ্ন বড়বাগ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যে সিদ্ধান্ত গৃহীত হয়, তমদ্দুন মজলিশের পক্ষ থেকে হাসান ইকবাল তার প্রস্তাবক ছিলেন। বিজ্ঞপ্তি।