মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আফতাব উদ্দীন আহমদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের শিক্ষক ও সাহিত্যিক শাহ আফতাব উদ্দীন আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে আজ ফজরের নামাজের পর মরহুমের কবর জিয়ারত করা হয়। এ ছাড়া বাদ জোহর শাহবাজপুরে মরহুমের বাড়িতে (শাহ বাড়ি) কোরআন খতম ও বিশেষ দোয়া, এতিমখানায় খাবারের আয়োজন এবং বাদ মাগরিব এলাকার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
জি এম ইয়াকুব
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জি এম ইয়াকুবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। তিনি দৈনিক সংবাদ-এর সহসম্পাদক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।