মৃত্যুবার্ষিকী
মাহবুবুল আলম তারা
জাতীয় সংসদের সাবেক হুইপ ও জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মাহবুবুল আলম তারার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২ জুন। এ উপলক্ষে ফেনীতে তাঁর গ্রামে মাহবুবুল হক উচ্চবিদ্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
দবির উদ্দিন আহমদ
সাবেক সাংসদ, আইনজীবী ও আওয়ামী লীগের নেতা দবির উদ্দিন আহমদের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২ জুন। এ উপলক্ষে মরহুমের সিরাজগঞ্জের সোহরাওয়ার্দী সড়কের বাসা এবং রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
শিব শংকর চক্রবর্তী
চট্টগ্রাম জেলার সন্দ্বীপের কার্গিল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিব শংকর চক্রবর্তীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২ জুন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান প্রতিবেদক কানাই চক্রবর্তীর বাবা। বাসস।