মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম লুৎফুন্নেসা ইব্রাহীম
বিচারপতি মরহুম মোহাম্মদ ইব্রাহীমের স্ত্রী বেগম লুৎফুন্নেসা ইব্রাহীমের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুন। এ উপলক্ষে সকালে তাঁর বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া, দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ ও বনানী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিজ্ঞপ্তি।

আতিকুর রহমান
মহানগর জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুন। এ উপলক্ষে বনানী কবরস্থানে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।